
কলম্বোয় সিরিজের ৪র্থ ওয়ানডেতে শ্রীলঙ্কার অনূর্ধ-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী বাংলাদেশর অনূর্ধ-১৯ দলের যুবারা।
ফলে এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিক শ্রীলঙ্কা উড়িয়ে দিয়ে িপাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় সফরকারী বাংলাদেশ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ এগিয়ে গেল বালার যুবারা।
কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উেইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দেশের বাইরে অনূর্ধ-১৯ দলের সর্বোচ্চ সংগ্রহ এখন এটি। ১১৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেন জাওয়াদ। রিজান ৮২ রান করতে খেলেন ৭৭ বল। স্বাগতিকদের হয়ে তিন উইকেট নিয়েছেন রাসিত নিমসারা।
৩৩৭ রানের বাড় রানের লক্ষ তাড়ায় নেমে অধিনায়ক ভিমাত দিনসারার ৬৬ রান ছাড়া বলার মতো আর কেউ রানই করতে পারেননি। বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহাদ শিকার করেছেন তিন উইকেট। শ্রীলঙ্কার অনূর্ধ-১৯ দল ৩৮.৪ ওভারে অলআউট হয় ১৯০ রানে।


