
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এই দাবি করেন।
উল্লেখ্য ২০২৩ সালে ১৪ সেপ্টেম্বর ভোরে রাজধানীর কৃষি মার্কেট কাঁচা বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান সম্প্রতি মার্কেটের পুড়ে যাওয়া অংশ সংঙ্কার হলেও বহিরাগতদের বাধায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসা শুরু করতে পারছেন না।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীরা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেনে। দীর্ঘ ২০ মাস ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান। চড়া ব্যাংক সুদ ও এনজিওর কিস্তি দিতে দিতে তারা নি:স্ব প্রায়।
মার্কেটে পাঁশরও বিশি দোকান ছিল। কয়েক হাজার ব্যবসায়ী এখানে ব্যবসার সাথে জড়িত।


