বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই চ্যালেঞ্জের মুখে পড়বে ক্রোম

এআই চালিত একটি ওয়েব ব্রাউজার খুব দ্রুত উদ্বোধন করতে যাচ্ছে ওপেনএআই। এটি সরাসরি প্রতিযোগিতায় নামবে বর্তমানে প্রভাবশালী গুগল ক্রোমের সঙ্গে।

রয়াটার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি চালু হবে। যা ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতা আমূল বদলে দেবে।

সপ্তাহে প্রায় ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারীর কাছে ওপেনএআই এর এই ব্রাউজার গ্রহণযোগ্যতা পেলে গুগলের বিজ্ঞাপন আয়ের ওপর চাপ পড়বে বলে ধারনা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। গুগলের আয়ের প্রায় তিন চতুর্থাংশ আসে বিজ্ঞাপন থেকে।

রয়াটার্স আরো জানিয়েছে, ওপেনএআই এর এই ব্রাউজার এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে ব্যবহারকারী আলাদা ওয়েবসাইটে না গিয়ে চ্যাটজিপিটির মাধ্যমে তার কাজ সম্পন্ন করতে পারে।

২০২২ সালের শেষ দিকে প্রযুক্তি উদ্যোক্তা স্যাম অল্টম্যানের নেতৃত্বে চ্যাটজিপিটি চালুর মাধ্যমে প্রযুক্তিখাতে আলোড়ন সৃষ্টি করেছিল ওপেনএআই। তবে, প্রাথমিক সাফল্যের পর তীব্র প্রতিযোগীতার মুখোমুখি হয় প্রতিষ্ঠানটি। তাই নতুন আয়ের ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে ওপেনএআই।

এদিকে এআই সার্চ ইঞ্জিন নির্মাতা পারপ্লেক্সিটি সম্প্রতি ‘কমেট’ নামে একটি এআই ব্রাউজার চালু করেছে। এই ব্রাউজার ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করতে পারে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ