
বিশ্বব্যাপি জনপ্রিয় ছবি জেমস বন্ডের পরবর্তী ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বন্ড গার্ল চরিত্রে ২৭ বছর বয়সী সিডনি সুইনিকে দারুন পছন্দ হয়েছে পরিচালক ডেনিস ভিলেনিউভের।
প্রতিবেদনে বলা হয়েছে সিডনির ক্যামেরার সামনে সপ্রতিভ উপস্থিতি, তার প্রতিভা এবং জনপ্রিয়তায় মুগ্ধ ভিলেনিউভ।


