
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নয়; বরং যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর।
মঙ্গলবার বিষয়টি এক বার্তায় স্পষ্ট করেছে আইএসপিআর।
বার্তায় বলা হয়, কিছু সংবাদমাধ্যমে লিখা হচ্ছে বিমানটি প্রশিক্ষণ বিমান। আমরা বিনীতভাবে আবারো জানাতে চাই , এটি ছিল যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান। বিমানটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল।


