বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

উত্তরায় বিমান দুর্ঘটনা: আহতদের চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসা সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছেন বলে জানিয়েছেন, শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনাস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সিঙ্গাপুর থেকে একটি টিম ঢাকায় আসছে। আহতদের পর্যবেক্ষণ করে দেখবে এবং তাদের মধ্যে যারা গুরুতর অসুস্থ তাদের এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে।

বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুর্ঘটনা নানা কারণে হয়ে থাকতে পারে। পাইলটের এরর অথবা টেকনিক্যাল এররও হতে পারে। ব্ল্যাকবক্স বিশ্লেষনের আগে কিছুই নিশ্চিত করে বলা যাবে না।

সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর সাথে সাথে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটিতে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ