বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

নারী কোপা আমেরিকায় গ্রুপ পর্বে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌছে গেছে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধের ১৯ মিনিটে কিশি নুনিয়াজের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। এরপর দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডোর গোলে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এর আগে গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রমিলা ফুটবলাররা উরুগুয়েকে ১-০, চিলিকে ২-১ এবং পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় পায়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ