মিয়ানমারে জরুরি অবস্থার অবসান ডিসেম্বরে নির্বাচন

দীর্ঘ সাড়ে তিন বছর পর মিয়ানমারের জান্তা সরকার দেশ থেকে জরুরি অবস্থা তুলে নিয়েছে। একই সাথে চলতি বছরের ডিসেম্বর মাসে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার মিয়ানমারের ক্ষমতাসীন সামরীক সরকার প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের স্বাক্ষরিত একটি আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্স আরো জানিয়েছে, দেশটিতে নির্বাচন উপলক্ষে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিশন ঘঠনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে, জান্তা সরকার এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করেনি।

উল্লেখ্য ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে ভোট কারচুপির অভিযোগে অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ