
জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র দুই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির দুই নেতা হলেন জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ডামুড্যা উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও জেলা কমিটির সমদস্য পলাশ খান। ব্যাক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার রাতে তারা পৃথক পোস্ট দিয়ে পদত্যাগের কথা জানান।
গত ১২ জুলাই এনসিপি’র শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে আইনজীবী মো. রুহুল আমীনকে প্রধান সমন্বয়কারী, ৯ জনকে যুগ্ম-সমন্বয়কারী এবং ২৩ জনকে সদস্য রাখা হয়। কমিটিতে স্বাক্ষর করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মূখ্য সংঘঠক হাসনাত আব্দুল্লাহ।
তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এনসিপি’র দুই নেতার পদত্যাগ করলেও আনুষ্ঠানিকভাবে এখনো পদত্যাগপত্র জমা দেননি।


