
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে সরকারের দৃঢ়প্রতিজ্ঞার কথা জানালেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলেও জানান তিনি।
সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের। কোনো দলের নয়। সরকার এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরো বলেন, রাজনৈতিক দল রাজতিক উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। এটি একটি রাজনৈতকি প্রক্রিয়া। তবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কথাবার্তায় এখনো খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি।


