
পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চতরা বিলে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। কারখানাটি থেকে বিপুল অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও বেশ কয়েকজন পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, চতরা বিলে ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিলে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির আস্তানা থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারসহ বিপুল পরিমান অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।


