
২০২৪-২৫ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্ষসেরা ফুটবলার হয়েছেন মোহাম্মদ সালাহ। ইংল্যান্ড পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) মঙ্গলবার রাতে ম্যানচেষ্টারে এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে পুরষ্কার তুলে দেয়।
পুরষ্কার জিতে খুবই উচ্ছ্বসিত মিসরীয় এ ফুটবলার। প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বার এই পুরষ্কার জিতলেন মোহাম্মদ সালাহ।
পিএফএ’র সেরা হওয়ার দৌড়ে সারাহর প্রতিদ্বন্দী ছিলেন তাঁরই লিভারপুল সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যানচেষ্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, চেলসির কোল পামার, আর্সেনালের ডেকলাইন রাইস এবং নিউক্যাসেলের আলেকজান্ডার ইসাক।


