বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ইন্টেলের ১০ শতাংশ শেয়ার কিনবে সরকার

চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। এ জন্য একটি চুক্তি প্রায় সম্পন্ন করে এনেছে ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানান প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তিনি বলেন, রাষ্ট্রপতি আমেরিকার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেন। হোক তা জাতীয় নিরাপত্তা অথবা অর্থনৈতিক।

এদিকে দেশটির বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটকিন জানিয়েছেন, সরকার অনুমোদিত অনুদানের বিনিময়ে ইন্টেলের শেয়ার নেওয়া হবে। এই সম্ভাব্য চুক্তির লক্ষ্য হলো প্রতিষ্ঠানটিকে ওহাইও রাজ্যে একটি প্রধান উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ