
বাংলাদেশের আকাশে রোববার কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার পবিত্র সফর সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রমাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয় রোববার সন্ধ্যায় বাংলাদেশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।


