রসুনের ভর্তা বানাবেন নাকি

জিভে জল আনা খাবার মানেই ভর্তা। যেকোন ভর্তাই গরম ভাতের সাথে খেতে বেশ সুস্বাদু। আর তা যদি হয় রসুনের ভর্তা তাহলে তো কথাই নেই। চলুন জেনে নেই রসুনের ভর্তা তৈরির রেসিপি।

রসুনের ভর্তা তৈরিতে যা যা লাগবে
রসুন: ২৫০ গ্রাম
শুকনা মরিচ: ২-৩টি
কাঁচা মরিচ : ৪-৫ট
পেঁয়াজ কুচি : ১ কাপ
ধনিয়পাতা কুচি: ১/৪ কাপ
সরিষার তেল: পরিমাণমতো
সয়াবিন তেল: সামান্য
লবন: স্বাদমতো

তৈরি করবেন যেভাবে
রসুনের খোসা ছাড়িয়ে প্রথমেই কোয়াগুলো আলাদা করে নিন। এরপর কড়াইতে সামন্য সয়াবিন তেল দিয়ে ভালোভাবে রসুনের কোয়াগুলো ভেজে নিন। এবার একটি পাত্রে ঢেলে রাখুন। কড়াইতে আরো কিছু তেল দিয়ে পেয়াজ মরিচ ভেজে নিন। এরপর নামিয়ে বাকিসব উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে সরিষার তেল মেশান। এবার তৈরি আপনার সুস্বাদু রসুনের ভর্তা। গরম গরম পরিবেশন করুন আপনার ডাইনিং টেবিলে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ