শনিবার, মে ১৬, ২০২৬

সঠিক তথ্য ও বাস্তব অভিজ্ঞতায় ভিসা প্রক্রিয়া আরো সহজ হবে: আমিনুল বাহার

আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ও ভিসা সেবা এখন সিলেটবাসীর আরও কাছাকাছি। শাহজালাল উপশহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এবি কনসালটেন্সি লিমিটেডের নতুন শাখা।

শনিবার দুপুরে নতুন শাখার উদ্বোধন করেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ, অভিজ্ঞ ট্যাক্স ও ইমিগ্রেশন পরামর্শক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান পরামর্শক সি এম আমিনুল বাহার।

তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও শেনজেন দেশসমূহের ভিসা প্রক্রিয়ায় কাজ করে আসছেন।

প্রতিষ্ঠানের কর্ণধার আমিনুল বাহার বলেন, “আমাদের লক্ষ্য—সঠিক তথ্য, বাস্তব অভিজ্ঞতা ও পেশাদার গাইডলাইনের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করে তোলা।”

নতুন এই শাখার মাধ্যমে সিলেট অঞ্চলের শিক্ষার্থী, প্রবাসে আগ্রহী পেশাজীবী এবং উদ্যোক্তারা এখন সরাসরি পরামর্শ ও ডকুমেন্ট প্রসেসিং সেবা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আগ্রহী শিক্ষার্থীরা।

ভবিষ্যতে প্রতিষ্ঠানটি সিলেটে বিদেশে পড়াশোনা, স্থায়ী বসবাস ও ভিসা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনেরও পরিকল্পনা করছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ