বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর গ্রেপ্তার

দেশ ছেড়ে দীর্ঘদিন পালিয়ে থাকার পর দেশে ফিরে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন হালট্রিপ কেলেঙ্কারির হোতা মোহাম্মদ তাজবীর হাসান। তিনি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ তাসলিমা আক্তার জানান, উনার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। সে অভিযোগের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

২০২০ সালে গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় হালট্রিপ। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। পরে দেশ থেকে পালিয়ে যান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ