শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

খুলনার জোড়া হত্যা মামলার রায়; সাতজনের মৃত্যুদন্ড

খুলনার দৌলতপুরে ২০০৯ সালের ৩ জানুয়ারি দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। এসময় সন্ত্রসীদের গুলিতে সুপর্না সাহার মৃত্যু হয়।

আলোচিত এ জোড়া খুনের মামলায় সাতজনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। খালাস পেয়েছেন কুটি ও শামীম।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ