
রাজধানীর গাবতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম তলার কাজ না করেই সরকারের ১ কোটি ২২ লাখ ১৯ হাজার ৮০৬ টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক স্বপন কুমার রায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন-এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া, সহকারী প্রকৌশলী মো. ছাবের আলী, উপসহকারী প্রকৌশলী মো. শামস জাভেদ এবং মেসার্স নির্মান প্রকৌশলীর মালিক আবু সাইদ খান।


