বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

টেক দুনিয়ায় ঝড়-অ্যামাজনে ১৪ হাজার চাকরি গেল একসাথে

গেল সপ্তাহে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন। ছাঁটাইয়ের উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধামত্তা (এআই) বা খরচ কমানো নয়। বরং সংস্থাটি জানিয়েছে, যারা ছাঁটাই হয়েছেন তারা অ্যামাজনের সংস্কৃতির সাথে মানানসই ছিলেন না।

অ্যামাজনের সিও অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, ‘কয়েকদিন আগে আমরা যে ঘোষণাটি দিয়েছি এর পেছনে আসলে আর্থিক বা এআই এর কোন কারণ নেই। এটি আসলে সংস্কৃতিগত কারণ।’

উল্লেখ্য, ২০২২ সালে একসাথে ২৭ হাজার কর্মী ছাটাইয়ের পর এটিই অ্যামাজনের সবচেয়ে বড় কর্মী ছাটাই।

অ্যামাজনই একমাত্র বিগ টেক কোম্পানি নয় যারা এমন সিদ্ধান্ত নিয়েছে, গুগল, মাইক্রোসফটও তাদের কর্মী কমাচ্ছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ