
রাজধানীর গুলশান-১ নম্বরের ব্লিস আর্ট লাউঞ্জ লিমিটেড বার ও রেস্টুরেন্টের বাউন্সার ও কর্মচারীদের মারধরের শিকার হয়ে দবীরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার সাত জনকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রথমে হত্যাচেষ্টা মামলা হয়। পরে ভিকটিম মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
গত ১৪ অক্টোবর রাতে ব্লিস আর্ট লাউঞ্জ লিমিটেড বারের সামনে দবীরুলের ওপর হামলা হয়। পরে নিহতের স্ত্রী নাসরিন আক্তার বাদি হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।


