৩৫ দিন ধরে অচল সরকার; যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা

ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের বহু বিমানবন্দরে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খল অবস্থা। মূলত শাটডাউনের কারণে বেতন না পেয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের অনুপস্থিতি বেড়েই চলেছে।

আর এরই জেরে দেশজুড়ে শত শত ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্যমতে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ৭০০টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে এবং ২ হাজার ২৮২টি ফ্লাইট বাতিল হয়েছে।

এফএএ জানিয়েছে, সরকারের অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের ৩০টি বড় বিমানবন্দর নিয়ন্ত্রণ কেন্দ্রের অর্ধেকেই জনবল ঘাটতি দেখা দিয়েছে। নিউইয়র্ক অঞ্চলের বিমানবন্দরগুলোতে অনুপস্থিতির হার পৌঁছেছে ৮০ শতাংশে।

এদিকে, মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের শাটডাউন ৩৫তম দিনে পৌঁছেছে। এর মাধ্যমে বর্তমান শাটডাউন বা অচলাবস্থা ২০১৮-১৯ সালের সমান দীর্ঘ হয়েছে। এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন। বর্তমানে শাটডাউনের কারণে এখন পর্যন্ত ৬ লাখ ৭০ হাজার বেসামরিক ফেডারেল কর্মী বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ