
ভোলা-বরিশাল সেতু নির্মানসহ পাঁচ দফা দাবীতে ভোলা সফরে আসা তিন উপদেষ্টাকে জেলা প্রশাসক কার্যালয় প্রঙ্গণে আটকে রেখে তাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগন।
শুক্রবার বিকেল ৫টার দিকে প্রায় ২০ মিনিট তাদের আটকে রাখা হয়। এসময় নানা প্রতিবাদী স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ।
পরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপে উপদেষ্টারা গাড়িতে চরে নিরাপদে চলে যান।


