সকালে গ্রেপ্তার বিকেলে জামিন হিরো আলমের

আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় সকালে গ্রেপ্তার হওয়ার পর বিকেলে জামিন পেয়েছেন তিনি।

শনিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ২০০ টাকা মুচলেকায় তার জামিন আদেশ মঞ্জুর করেন। আদালতের আদেশের পর সন্ধ্যায় আদালতের হাজতখানা থেকে কারামুক্ত হন হিরো আলম।

গত ২৩ জুন হাতিরঝিল থানায় হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন রিয়া মনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ