শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন ইউনূস

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এ সমর্থন চান।

শনিবার রাতে অনুষ্ঠিত বৈঠকে ড. ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জবাবে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে প্রধান উপদেষ্টাকে আস্বস্ত করে বলেন, বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষত্রে পূর্ণ সমর্থন দেবে কমনওয়েলথ। এছাড়া আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নির্গমন ও বৈষম্য হ্রাসের লক্ষ তিন শূন্য ভিশন বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ