রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু

শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনা গুজবকে পাশ কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বাইয়ের জুহুতে নিজ বাসায় ৮৯ বছর বয়সে মারা যান তিনি।

ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোকের ছাঁয়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে।  তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বাইয়ের পবন হংসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি থেকে অমিতাভ বচ্চন, করণ জোহরসহ আরো অনেকে শোক প্রকাশ করেছেন।

১৯৩৫ সালে পাঞ্জাবে জন্ম ধর্মেন্দ্রর। তাঁর প্রকৃত নাম ধর্মেন্দ্র কেবল কৃষ্ণ দেওল। ধর্মেন্দ্রকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সুদর্শন এবং বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

ধর্মেন্দ্র লালটন কালান সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন। এরপর ফাগওয়ারার রামগড়িয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। দ্বাদশ শ্রেনীর পর আনুষ্ঠানিক আর শিক্ষা নেওয়া হয়নি তাঁর।

১৯৬০ সালে ফিল্মফেয়ার আয়োজিত প্রতিভা প্রতিযোগিতা জিতে সিনেমার জগতে পা রাখেন তিনি। ধর্মেন্দ্রর প্রথম ছবি ছিল ‘দিল ভি তেরা, হাম ভি তেরা’।

তবে, ‘শোলে’ ছবিটি ধর্মেন্দ্রর ক্যারিয়ারে মাইলফলক। জয়ের (অমিতাভ বচ্চন) সাথে বীরুর (ধর্মেন্দ্র) জুটি হয়ে গেছে কিংবদন্তী। এরপর আসে ‘ধরম বীর’, ‘হুকুমত’, ‘তাহলকা’-সবই সুপারহিট।

ভারতীয় চলচ্চিত্রে ধর্মেন্দ্রর অবদান অসামান্য। ১৯৯৭ সালে তিনি ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরষ্কার পান। ২০১২ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ পুরষ্কার দেয়।

অভিনয় জীবনের পাশাপাশি ধর্মেন্দ্র ছিলেন একজন সফল ব্যবসায়ী। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমান প্রায় ৫০০ থেকে ৫৩৫ কোটি টাকার সমান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ