
জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও সাংবিধানিক বৈধতা নিয়ে সর্বোচ্চ আদালতে চলা আইনি র্চড়ান্ত অবসান হয়েছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।
গত ১৩ জানুয়ারি হাইকোর্টে বর্তমান সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মো. মহসিন রশিদ। রিটটি ‘ভ্রান্ত ও ধারনা প্রসূত’ বলে হাইকোর্ট তা সরাসরি খারিজ করে দেন। সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করলে শেষ পর্যন্ত আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন।


