
বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের ২০২৩ সালের জানুয়ারিতে জালিয়াতির মাধ্যমে ১০ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬৫ কোটি টাকার সমান অর্থ লোপাটের ঘটনায় বিশ্ব ক্রিড়াঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জ্যামাইকার ধসে পড়া বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ‘স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড’-এর তিন সাবেক উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আদালত।
তদন্তে দেখা যায় বোল্টের বিনিয়োগ করা বিপুল পরিমাণ অর্থ সুকৌশলে ব্যাংক একাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। যেখানে থাকার কথা ১০ মিলিয়ন পাউন্ড সেখানে অবশিষ্ট ছিল মাত্র ৯ হাজার ৭০০ পাউন্ড।
অলিম্পিকে আট স্বর্নপদক জয়ী উসাইন বোল্ট ছাড়াও এই কোম্পানিতে বিনিয়োগ করে আরও প্রায় ২০০ গ্রাহক একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে।


