১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হবে: নাহিদ

১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় তাহলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় জোট এবং ঢাকা-১১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী নাহিদ ইসলাম।

রোববার বাড্ডায় এনসিপি ও ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এ কথা বলেন নাহিদ ইসলাম।

জনসভায় প্রধান অতিথি জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে ঘোষণা দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে।

নাহিদ ইসলাম বলেন, “ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব। আমরা ৫ আগস্টকে যেভাবে সফল করেছি ১২ ফেব্রুয়ারিকেও সফল করব।”

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ