জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বৃত্তি পেয়েছেন ৪৬ হাজার ২০০ জন

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা, দাখিল ৮ম শ্রেনি, ইবতেদায়ি ৫ম শ্রেনি, জেএসডি ও জেডি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় মোট বৃত্তি পেয়েছেন ৪৬ হাজার ২০০ জন। এর মধ্যে ১৪ হাজার ৭০০ জন মেধাবৃত্তি ও ৩১ হাজার ৫০০ জন পেয়েছন সাধারণ বৃত্তি।

বুধবার শিক্ষামন্ত্রণালয়ে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় অংশ নেয় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ