শনিবার, মে ১৬, ২০২৬

১০ লাখ টাকার বিদেশি মদসহ আটক ১

বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে বাগেরহাটের মোংলা থেকে ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বাজার মূল্যে এই মদের দাম ১০ লাখ টাকা।

শনিবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. ক. সাব্বির আলম সুজন এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া বাগেরহাটের মোংলার চিলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ