শনিবার, মে ১৬, ২০২৬

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা শামস সুমন

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে। জীবনের শেষ সময় পর্যন্ত ক্যামেরার সামনে ফেরার স্বপ্ন বুকে লালন করে গেছেন।কিন্তু সেই সুযোগ আসেনি যথাযথ।

মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সন্ধ্যা ৬.৪৫ মিনিটে মারা যান জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত গুণী এই অভিনেতা। মুত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’ এর মাধ্যমে সাংস্কৃতি অঙ্গনে পথচলা শুরু শামস সুমনের।

স্কুলজীবনে রাজশাহী বেতারে অভিনয়ের মাধ্যমে শামস সুমনের অভিনয়ের যাত্রা শুরু হয়। মঞ্চ নাটক, রেডিও নাটক, উপস্থাপনা ও সংবাদপাঠ—সব ক্ষেত্রেই নিজের কণ্ঠের শক্তি দিয়ে জায়গা করে নেন। পরবর্তীতে তিনি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ