শনিবার, মে ১৬, ২০২৬

ইরানের ড্রোন হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন, যাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আনুষ্ঠানিকভাবে এই হতাহতের তথ্য নিশ্চিত করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ