
‘কৃষক কার্ড’ কর্মসূচীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে মঙ্গলবার ১৫ জন কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ ও গাছের চারা তুলে দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রথম দফায় টাঙ্গাইলসহ দেশের ১১ উপজেলার ২২ হাজার ৬৫ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বিশেষ অতিথি ছিলেন মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
কৃষি কার্ডের মাধ্যমে কৃষক, মৎসচাষী ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষিবিমাসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন।


