প্রতি কেজি এলপিজির দাম বাড়ল ১৭ টাকা ৬২ পয়সা

দেশের বাজারে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজি ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এতে বাজারে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭৮২ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকা দাঁড়িয়েছে। অর্থ্যাৎ সিলিন্ডার প্রতি বেড়েছে ২১২ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণা অনুযায়ী এই দর রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

এক মাসের মধ্যে এটা দ্বিতীয়বার মূল্যবৃদ্ধির ঘটনা। এর আগে চলতি মাসের শুরুতে কেজি প্রতি ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ