
এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ। পাশাপাশি ব্যাংক রেজ্যুলেশন আইনের নতুন ধারা বাতিলের দাবি জানানো হয় কর্মসূচীতে।
রোববার কর্মসূচীতে অংশগ্রহণকারীরা ‘ব্যাংক দখল বন্ধ করো’, ‘কালো আইন বাতিল করো’ এবং ‘এস আলম নো মোর’সহ বিভিন্ন স্লোগান সম্পর্কিত ব্যানার প্রদর্শন করেন।
সমাবেশে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি নুরুন নবী পাঁচ দফা দাবি তুলে ধরেন এবং তা বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচী ঘোষণা করেন।


