
ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে আন্তজেলা বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার পর সরকার বাসভাড়া সমন্বয় করল।
বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে সড়ক, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
নতুন এই ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে বলে জানান শেখ রবিউল আলম। পরবর্তীতে জ্বালানি তেলের দাম বাড়া বা কমার সঙ্গে ভাড়ার সমন্বয় করা হবে বলেও জানান মন্ত্রী।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।


