
ড্র করলেই বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমসে জায়গা করে নেবে। এমন সমীকরণের ম্যাচে হংকং চায়নাকে বাংলাদেশের মেয়েরা হারিয়ে দিয়েছে ২-১ গোলে। আর এই জয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাইপর্বের শেষ ম্যাচে হংকংকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল।
রোববার ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় হংকং। তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটের মাথায় মিডফিল্ডার নাদিরা এমার গোলে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ৩৯ মিনিটে দলকে আবারো এগিয়ে দেন কনা আক্তার। ম্যাচে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ের ফলে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে বাজিমাৎ কর বাংলার নারী হকি দল। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে বসবে এবারের এশিয়ান গেমসের ২০তম আসর। বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও নিশ্চিত করল নিজেদের অংশগ্রহন।


