শুক্রবার, মে ১, ২০২৬

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে প্রতিদ্বন্দিতা করবেন ডাকসুর বর্তমান সহ-সভাপতি সাদিক কায়েম।

শুক্রবার রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, ঢাকার উত্তর ও দক্ষিণের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুব দ্রুতই তাদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ