
রাজধানীর বসুন্ধার আবাসিক এলাকায় স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে স্বামী মনোয়ার হোসেন ওরফে অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে মনোয়ার হোসেনের স্ত্রী থানায় মামলা করলে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ভাটারা থানার পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে মনোয়ার হোসেন বসুন্ধরা আবাসিক এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিজ ফ্ল্যাটে থাকেন। গতকাল রাত সাড়ে ১১টায় তিনি নেশাগ্রস্থ অবস্থায় বাসায় এসে স্ত্রীকে গালিগালাজ করেন এবং বাসার আসবাবপত্র ভাংচুর করেন। এ সময় স্ত্রী বাঁধা দিলে তাকে মারধর করেন। একপর্যায়ে রান্নাঘর থেকে চাপাতি এনে স্ত্রীকে কোপ দেওয়ার চেষ্টা করেন।
ভবনটির একাধিক বাসিন্দা বলেন, এর আগে মনোয়ার নেশাগ্রস্থ অবস্থায় ওই ভবনের এক বাসিন্দাকে এবং ভবনের নিরাপত্তাকর্মীকে চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করেছিলেন।


