
সুরমা নদীর উভয় পাড়ে সৌন্দর্যবর্ধন, বন্যপ্রতিরোধী অবকাঠামো নির্মাণ, আগাম বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবল থেকে সিলেট মহানগরীকে রক্ষার জন্য ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার মহানগরীর সুরমা নদীর তীরে চাঁদনিঘাট এলাকায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিসিক জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাষন ব্যবস্থায় বড় ধরনের উন্নতি ঘটবে। একই সাথে নগরবাসীর ভোগান্তি অনেকটাই কমে আসবে।


