
ভারতের পশ্চিমবঙ্গের নতুন মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করল।
শনিবার সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একই সাথে নতুন মন্ত্রীসভার আরও পাঁচ সদস্য শপথ নিয়েছেন। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।


