
দেশের স্বার্থ বিনষ্ট করে কখনোই কাউকে কোন চুক্তি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘ফারাক্কা লং মার্চ দিবস’ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন।
ভারত সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে ‘ফারাক্কা চুক্তি’ বাংলাদেশের জনগনের সাথে আলাপ করে তাদের অভিপ্রায় ও চাওয়া অনুযায়ী সম্পাদন করতে হবে। কারণ ২০২৬ সালের মধ্যে এই চুক্তি শেষ হয়ে যাবে।


