ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন

রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হয়ে নির্বাচন করবেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করবেন দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ