শিক্ষার্থীর পায়ে গুলির ঘটনায় শিক্ষকের কারাদন্ড

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী ম্যাডিকেল কলেজে পরীক্ষা চলাকালীন এক শিক্ষার্থীর পায়ে গুলি করার ঘটনায় প্রভাষক ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছর কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায় ২০২৪ সালের ৪ মার্চ শহীদ এম মনসুর আলী ম্যাডিকেল কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে ডা. রায়হান শরীফ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র ও ছোরা নিয়ে পরীক্ষা নিচ্ছিলেন। এক পর্যায়ে তার হাতে থাকা ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন। গুলিটি তমালের ডান পায়ে লাগে।

এ ঘটনার পর বিক্ষুব্দ শিক্ষার্থীরা ডা. রায়হান শরীফকে ক্লাসরুমে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা ও চাকুসহ তাকে আটক করে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ