ইউটিউবে বিনামূল্যে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ

ভারত ও বাংলাদেশে ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারকারী সংস্থাগুলোর আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে যখন শঙ্কা দেখা দিয়েছে, তখন ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেল টুর্নামেন্টের ১০৪টি ম্যাচের সবগুলোই বিনামূল্যে দেখানোর ঘোষণা দিয়েছে।

সম্প্রতি সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল নাসরের ফুটবলার রোনালদো ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানি ‘লাইভমোড’-এ বিনিয়োগ করেছেন। এই কোম্পানির অংশীদারত্বে থাকা ইউটিউব প্ল্যাটফর্ম ‘কেজটিভি’ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। তাই দারুণ এই সুবিধাটি শুধুমাত্র ব্রাজিলের সমর্থকরাই দেখতে পাবেন।

ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল লাইভমোড-এর সঙ্গে অংশীদারত্ব করে ২০২২ সালে কেজটিভি চালু করেন, যা পূর্বেও বিশ্বকাপসহ অলিম্পিকের মতো বড় টুর্নামেন্ট কাভার করেছে. আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য কেজটিভি ব্রাজিলের নাগরিকদের ফোরকে (4K) রেজোলিউশনে ম্যাচ স্ট্রিম করার পাশাপাশি তরুণ ভক্তদের জন্য বিশেষ সাংস্কৃতিক ও ইন্টারঅ্যাক্টিভ সেশনের পরিকল্পনা করেছে।

ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে ভারত বা বাংলাদেশের ফুটবল ভক্তরা এই ইউটিউব কিংবা টুইচ চ্যানেল খুললেও সরাসরি সম্প্রচারকৃত ম্যাচগুলো দেখতে পারবেন না, কারণ লাইভমোড কেবল ব্রাজিলিয়ান অঞ্চলের জন্যই ডিজিটাল স্বত্ব কিনেছে. তবে দক্ষিণ এশিয়ার ভক্তদের জন্য সুখবর হলো— আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও জানা গেছে, ভারতে বিশ্বকাপ ম্যাচগুলো সম্প্রচারের দৌড়ে এগিয়ে আছে ‘জি’. তারা মূলত নিজেদের স্পোর্টস চ্যানেল এবং ‘জিফাইভ’ অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো সম্প্রচার করতে পারে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ