
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে কারামুক্ত হয়েছেন।
বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলার জামিনসংক্রান্ত নথি ও আদালতের আদেশ যাচাই-বাছাই শেষে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সেলিনা হায়াৎ আইভীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেন। এছাড়া ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন-২) টিপু সুলতানও বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাইকোর্ট এবং নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর তার বিরুদ্ধে আর কোনো আটকাদেশ না থাকায় বুধবার রাতে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।


