বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর সামনে দক্ষিণ আফ্রিকা

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১১ জুন বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠ, শক্তিশালী স্কোয়াড ও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে ম্যাচে এগিয়ে রাখা হচ্ছে মেক্সিকোকে।

রাউল হিমেনেস, গিলবার্তো মোরা এবং অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার উপস্থিতি মেক্সিকোর শক্তি বাড়িয়েছে। সম্প্রতি সার্বিয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় জয়ও আত্মবিশ্বাস জোগাচ্ছে দলটিকে।

অন্যদিকে, ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করা দক্ষিণ আফ্রিকা এবারও চমক দেখানোর আশায় মাঠে নামবে। তবে ভিসা জটিলতা ও প্রস্তুতিতে কিছু বাধার মুখেও পড়েছে দলটি।

ফুটবল বিশ্লেষকদের মতে, লড়াই জমলেও স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে পারে মেক্সিকো।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ