
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক-কর কমানো এবং বাড়ানোর প্রস্তাব এসেছে। ফলে কিছু নিত্যপ্রয়োজনীয় ও প্রযুক্তিপণ্যের দাম কমতে পারে, আবার কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
দাম কমতে পারে যেসব পণ্যের:
- খেজুর ও বিভিন্ন মসলা
- শিশুখাদ্য
- সার ও কীটনাশক
- পোল্ট্রি, ডেইরি ও মাছের খাদ্য
- কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও ব্লাড টিউবিং সেট
- হার্টের স্টেন্ট ও চোখের লেন্স
- ক্যান্সারের ওষুধ ও ওষুধের কাঁচামাল
- ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, প্রিন্টার ও সার্ভার
- এসএসডি ও পস মেশিন
- ইলেকট্রিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি
- বাদ্যযন্ত্র ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়ক যন্ত্রপাতি
দাম বাড়তে পারে যেসব পণ্যের:
- এমএস রড ও নির্মাণসামগ্রী
- সিগারেট ও তামাকজাত পণ্য
- অ্যালকোহলজাত পণ্য
- আমদানিকৃত উচ্চমূল্যের হিমায়িত মাছ
- কাজুবাদাম
বিশ্লেষকদের মতে, কর-শুল্ক ছাড়ের ফলে অনেক পণ্যের উৎপাদন ব্যয় কমতে পারে। তবে ভোক্তা পর্যায়ে এর সুফল কতটা পৌঁছাবে, তা নির্ভর করবে বাজার ব্যবস্থাপনা ও কার্যকর বাস্তবায়নের ওপর।


