শাকিরার ঝলক, বর্ণিল আয়োজনে শুরু হলো ২০২৬ বিশ্বকাপ

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ফুটবলপ্রেমীদের জন্য তৈরি করা হয় এক অনন্য আবহ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। বিশ্বকাপের অফিসিয়াল সংগীত পরিবেশন করে তিনি মাতিয়ে তোলেন হাজারো দর্শককে। তার সঙ্গে মঞ্চে ছিলেন বার্না বয় ও টাইলা।

এছাড়া লিলা ডাউনস, ড্যানি ওশান, জে বালভিন, রায়ান কাস্ত্রো, বেলিন্ডা এবং ‘লস অ্যাঞ্জেলেস আজুলেস’-এর পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে।

যৌথভাবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় আয়োজিত এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল। ১৬টি শহরে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। আগামী ১৯ জুলাই ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ফুটবলের এই মহাযজ্ঞের।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে এস্তাদিও আসতেকা স্টেডিয়াম বিশ্বকাপ ইতিহাসে প্রথম ভেন্যু হিসেবে তিনটি ভিন্ন আসরে ম্যাচ আয়োজনের অনন্য রেকর্ড গড়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ